ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে হত্যার
প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী
পালিত হয়েছে।
সোমবার নোয়াখালী টাউন হল মোড়ে হাতিয়া ষ্টুডেন্ট ফোরাম নোয়াখালীর আয়োজনে
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। হাতিয়া ষ্টুডেন্ট ফোরামের
সভাপতি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে নোয়াখালী ব্লাড হান্টার, ফেরারী নেটওয়ার্ক
গ্রুপ, বিজয় ৭১ পাঠাগার সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ
এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।

0 মন্তব্যসমূহ