নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে (১৬) বছরের এক কিশোরীকে ধর্ষণের
অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুর উদ্দিন হৃদয়কে (১৮) স্থানীয়
এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা
দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের
কারাগারে পাঠায়।
গ্রেফতার হৃদয় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাত ওয়ালা টেন্ডল বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে
বিরাহীমপুর এলাকা থেকে ওই কিশোরী ও তার কথিত প্রেমিক হৃদয়কে আপত্তিকর
অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরাহীমপুরে বোনের বাড়িতে আসা-যাওয়ার মধ্যে
হৃদয়ের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার রাতে হৃদয় তাকে
দেখা করার কথা বলে বাড়ির পাশের একটি বাগানে ডেকে নেয়। পরে বিয়ের কথা বলে
হৃদয় তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হৃদয়কে আটক
করে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও
শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত হৃদয়কে ওই মামলায় গ্রেফতার
দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্যসমূহ