নোয়াখালী প্রতিনিধি: নিখোঁজের ২দিন পর শনিবার সন্ধায় জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সাহাজাদ পুর গ্রাম থেকে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মেহরাজ হোসেন (৭)।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো: সোলেমানের ছেলে ২দিন আগে বৃহস্প্রতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ী আসার পথে নিখোঁজ হয়। শুক্রবার একটি মোবাইল নাম্বার থেকে মোটা অংকের মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না পেয়ে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ ধারনা করছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

0 মন্তব্যসমূহ